ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানিটি প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিকের প্রতিবেদন অনুমোদন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর প্রান্তিকটি শেষ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে ইপিএস ছিল ১৭ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ঋণাত্মক ৩ পয়সা হয়েছে। আগের বছর একই সময়ে এনওসিএফপিএস ছিল ২৪ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৩ পয়সা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন