পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়াম পিএলসি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১৪ টাকা ৮৩ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১৪ টাকা ২৯ পয়সা আয় করেছিল।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশফ্লো ছিল ১১৩ টাকা ২ পয়সা, যা গত বছরের একই সময়ে ৮৩ টাকা ৮৬ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৬ টাকা ৬৬ পয়সা।



















