ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

দাম্মাম বিমানবন্দর বন্ধ, কাতারে বিমানের জরুরি অবতরণ

দাম্মাম বিমানবন্দর বন্ধ, কাতারে বিমানের জরুরি অবতরণ
সৌদি আরবের দাম্মামে কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় চার শতাধিক যাত্রী নিয়ে বিপাকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিশেষ বিমানটি গন্তব্যে নামতে না পেরে পার্শ্ববর্তী দেশ কাতারের রাজধানী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, বিমানের বোয়িং মডেলের বড় উড়োজাহাজটি দাম্মামের আকাশসীমায় পৌঁছানোর পর আকস্মিক বিমানবন্দর বন্ধের ঘোষণা আসে। নিরাপদ অবতরণের জন্য চালক আকাশের ওপর আধা ঘণ্টারও বেশি সময় চক্কর কাটেন। পরবর্তী সময়ে জ্বালানি ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে উড়োজাহাজটি দোহার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেয়।

উড়োজাহাজটির যাত্রী তালিকার তথ্যানুযায়ী, এটিতে ৪০৭ যাত্রী ছিলেন । এর মধ্যে ২৩ জন উচ্চ শ্রেণির ও ৩৮৪ জন সাধারণ শ্রেণির যাত্রী। সাধারণ শ্রেণির সবকটি আসনই পূর্ণ ছিল।

হঠাৎ অবতরণের কারণে দোহার বিমানবন্দরে এতো বিপুল সংখ্যক যাত্রী নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুটা বেগ পেতে হয় সংশ্লিষ্টদের।

উড়োজাহাজটি দোহায় নামার পর নতুন জটিলতা তৈরি হয় প্রকৌশলী নিয়ে। আকস্মিক অবতরণের কারণে ওই মুহূর্তে জরুরি অবতরণ করা উড়োজাহাজটি রক্ষণাবেক্ষণ বা উড্ডয়ন যোগ্যতা পরীক্ষার জন্য দোহায় কোনো অতিরিক্ত প্রকৌশলী উপস্থিত ছিলেন না। পরবর্তীতে দোহা বিমানবন্দর প্রধানের জরুরি অনুরোধে সেখানে কর্মরত প্রকৌশলীরা এগিয়ে আসেন।

দোহা থেকে ঢাকার উদ্দেশে বিমানের অপর একটি নিয়মিত উড়োজাহাজ স্থানীয় সময় রাত সোয়া ১০টায় সফলভাবে প্রস্থান করার পরপরই ওই উড়োজাহাজের প্রকৌশলী দল জরুরি অবতরণ করা উড়োজাহাজটি পরীক্ষা করতে ছুটে যান বলে জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন এর প্রতিষ্ঠানটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ