ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

তরুণদের প্রতি রাহুল গান্ধীর বার্তা: ‘ভয় পাবেন না’

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী রবিবার তরুণ, বিরোধী দল ও সুশীল সমাজের সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করার আহ্বান জানিয়েছেন। ডারো মাত (ভয় পাবেন না) বলে ভয় ঝেড়ে ফেলতেও মানুষকে অনুরোধ করেছেন তিনি।

এক্সে এক পোস্টে গান্ধী লেখেন, আমরা ভালোবাসা, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম নিয়ে একসঙ্গে মিছিল করবো। ভয় পাবেন না। আগামীকাল পুরো ভারত সুপ্রিম কোর্টের দিকে মিছিল করবে।

দিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধদিল্লিতে বিরোধী দলের বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার, ছয় মেট্রো স্টেশন বন্ধ
তিনি বলেন, দল, লিঙ্গ, বর্ণ, সম্প্রদায় ও রাজ্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ ভারতীয়দের এই মিছিল একত্র করবে। তরুণ, সব বিরোধী দল, সুশীল সমাজের সংগঠন এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করেন ও ভারতের সংবিধানের পাশে আছেন, তারা সবাই তাদের সঙ্গে মিছিলে যোগ দিবেন বলেও জানান তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ