সউদী আরবের দাম্মামে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর রোববার সন্ধ্যায় হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)। একই সময়ে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে সউদী নেতৃত্বাধীন জোট।
জিএসিএ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বিমানবন্দরে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা পরিদর্শন করছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সউদী আরবজুড়ে বেসামরিক বিমান চলাচলের স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার অংশ হিসেবে এ ঘটনা ঘটেছে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সউদী নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি বলেন, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন শনাক্ত করে। পরে সেটি প্রতিহত ও ধ্বংস করা হয়। দাম্মাম এই প্রদেশেই অবস্থিত।
সাম্প্রতিক সময়ে সউদী আরবের বিমানবন্দরগুলোতে হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হামলাও রয়েছে।

এর আগে রোববার সউদী কর্তৃপক্ষ জানায়, রিয়াদ বিমানবন্দরের টার্মিনাল ৪-এ একটি অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে আগুনের সূত্রপাত হয় এবং কয়েকজন আহত হন।
সউদী নেতৃত্বাধীন জোট আরও জানিয়েছে, রিয়াদ বিমানবন্দরের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ধ্বংস করেছে


















