ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সূচকের পতনে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির দরপতন হয়েছে। এদিন বেলা ১১টা ৯ মিনিট পরযন্ত ডিএসইতে ১৩২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, দর কমেছে ২৫১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ