ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১:০৮ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৯০ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১২১ কোটি ৬৬ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে সায়হাম টেক্সটাইলের ৩৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ২০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ১৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে প্যারামাউন্ট টেক্সটাইল ১৩ কোটি ২৮ লাখ, এপেক্স স্পিনিং ৯ কোটি ৯৬ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৮ কোটি ৯৭ লাখ, প্রাইম ব্যাংক ৮ কোটি ৭৯ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ৬ কোটি ৯৬ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৫ কোটি ও যমুনা ব্যাংকের ৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ