ঢাকা, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

শার্প ইন্ডাস্ট্রিজসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪২টি বা ৮৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২০.২৩ শতাংশ কমে ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ২৭ টাকা ২০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আমরা টেকনোলজির ১৫.৭৬ শতাংশ দর কমে সর্বশেষ  ১৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল  ২০ টাকা ৩০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফান্ডের ১৫.৩৮ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তুংহাই নিটিংয়ের ১৪.৫৫ শতাংশ, শমরিতা হসপিটালের ১২.৪২ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ১১.৬৬ শতাংশ, ফু-ওয়াং ফুডের ১১.৬১ শতাংশ, সিলভা ফার্মার ১১.২৬ শতাংশ,রিং শাইন টেক্সটাইলের ১০.৮৭ শতাংশ ও লাভেলো আইসক্রিমের ১০.৩৪ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ