বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৬.৪৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৬ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে রানার অটো মোবাইলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৫০ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার কেমিক্যালের ১৩ কোটি ৭১ লাখ, এম.এল ডাইং ১২ কোটি ৭১ লাখ, লাভেলো আইসক্রিম ১১ কোটি ৩৩ লাখ, বেক্সিমকো ১১ কোটি ২৩ লাখ, ব্রাক ব্যাংক ১০ কোটি ৮৭ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১০ কোটি ৩২ লাখ ও সামিট অ্যালায়েন্স পোর্ট ৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















