ঢাকা, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬৪৯৪ কোটি টাকার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসই প্রধান মূল্য সূচক কমেছে ১৩০.৪ পয়েন্ট বা ২.২৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। ডিএসইতে বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি ৫ লাখ টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯  হাজার ৩১৮ কোটি ২৩ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন কমেছে দশমিক ৯২ শতাংশ বা ৬ হাজার ৪৯৪ কোটি ৫  লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৩ হাজার ৮১২ কোটি ২৯ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৫২৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৬ কোটি ৮৫ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৩০.৪ পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ কমে ৫ হাজার ৬৫৫ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২৩.৫৮ পয়েন্ট কমে ১ হাজার ১৩২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৩৪২টির এবং অপরবর্তিত রয়েছে ১১টির।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ