বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে কিছু দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৩টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা কনডেন্সড মিল্ক, এমএরল্ড অয়েল, অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
মেঘনা কনডেন্সড মিল্ক
সপ্তাহের ব্যবধানে মেঘনা কনডন্সেড মিল্কের শেয়ার দর বেড়েছে ১১.৩৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৪ টাকা ৪০ পয়সা ; যা গত সপ্তাহে ৩৮ টাকা ৩০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
এমারেল্ড অয়েল
সপ্তাহের ব্যবধানে এমারেল্ড অয়েলের শেয়ার দর বেড়েছে ৬.০৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৮ টাকা ; যা গত সপ্তাহে ২৯ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।
অলটেক্স ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪.১৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৪ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ২৫ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারেদের কোন লভ্যাংশ দেয় না।
বিজনেস আই/

















