ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৭:০০ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটির ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডমিনেজ স্টিল ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

একমি পেস্টিসাইডস ৩ কোটি ৭৯ লাখ টাকা লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ১ কোটি ২১ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৪৯ লাখ, মালেক স্পিনিং ১ কোটি ৯৭ লাখ, ম্যারিকো ২ কোটি ২৮ লাখ ও সায়হাম টেক্সটাইল ২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ