ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

উত্তরা ফাইন্যান্সের পর্ষদ বিলুপ্ত

বাংলাদেশ ব্যাংকের নির্দেশে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে। আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(১) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করে। চিঠির নম্বর এফসিআরপিডি(সি)১০৫৪/২৫/২০২৬-২৬৪৭। ওই চিঠির মাধ্যমে আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(১) ধারা অনুসারে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিলুপ্ত করা উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্যদের নাম এবং পদবি কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।

বিলুপ্ত পরিচালনা পর্ষদে ছিলেন—মো. মুখতার হোসেন, চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ শফিউল আজম, স্বতন্ত্র পরিচালক; মো. নিয়ামুল কবির, স্বতন্ত্র পরিচালক; মো. রফিকুল ইসলাম, এফসিএস, স্বতন্ত্র পরিচালক এবং মো. মাহবুব আলম, এফসিএমএ, পরিচালক।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের ফলে উল্লিখিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদই বিলুপ্ত হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ