ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শার্প ইন্ডাস্ট্রিজসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ২২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ৫৫৫ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স। কোম্পানিটির ২১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বেক্সিমকো ১৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রানার অটোমোবাইলস ১৮ কোটি ২৩ লাখ, এনভয় টেক্সটাইল ১৭ কোটি ৭২ লাখ, ডমিনেজ স্টিল ১৬ কোটি ৬৯ লাখ, শমরিতা হাসপাতাল ১৬ কোটি ৫২ লাখ টাকা, সায়হাম টেক্সটাইল ১৫ কোটি ১৯ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৪ কোটি ৭৫ লাখ ও মালেক স্পিনিং ১৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ