ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের। কোম্পানিটির ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
একমি পেস্টিসাইডস ৩ কোটি ৭৯ লাখ টাকা লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ১ কোটি ২১ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৪৯ লাখ, মালেক স্পিনিং ১ কোটি ৯৭ লাখ, ম্যারিকো ২ কোটি ২৮ লাখ ও সায়হাম টেক্সটাইল ২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/