ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান লাভেলোর দখলে

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০২ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬০ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২০ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ৩০ কোটি ৮৮ লাখ, লাফার্জহোলসিম ২৩ কোটি ৪ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২২ কোটি ৭৫ লাখ, বিএসআরএম স্টিল ২১ কোটি ৪১ লাখ, বেক্সিমকো ফার্মা ১৯ কোটি ৯৩ লাখ, ইস্টার্ণ হাউজিং ১৯ কোটি ৫৯ লাখ ও মেঘনা ইন্স্যুরেন্স ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ