ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাধারণ বীমা ও বস্ত্র খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৩.৩ শতাংশ রয়েছে এ দুই খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১০.৬ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ প্রকৌশল খাতে ৯.১ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- ব্যাংক খাতে ৮.২ শতাংশ, খাদ্য খাতে ৬.৬ শতাংশ, বিবিধ খাতে ৬.৫ শতাংশ, আইটি খাতে ৪.৭ শতাংশ, জীবন বীমা খাতে ৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩.৮ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৩ শতাংশ, আর্থিক খাতে ২.৮ শতাংশ, সিমেন্ট খাতে ২.৭ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.৭ শতাংশ, কাগজ খাতে ১.৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১.৭ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.৫ শতাংশ, সিরামিক খাতে ১.৫ শতাংশ,ট্যানারি খাতে ১.২ শতাংশ ও পাট খাতে দশমিক ৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/


















