ঢাকা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১০৩ কোটি ৫১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে ব্রাক ব্যাংক ২৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি ইন্স্যুরেন্স ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

জিকিউ বলপেন ৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের ৯ কোটি ৬০ লাখ, মেঘনা ইন্স্যুরেন্সের ৯ কোটি ৩৯ লাখ, ডমিনেজ স্টিলের ৯ কোটি ৩৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ কোটি ৭১ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৭ কোটি ৬৮ লাখ, ম্যারিকোর ৭ কোটি ২৪ লাখ, আইপিডিসি ফিন্যান্সের ৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ