পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ জমি এবং জমি উন্নয়নের পুর্নমূল্যায়ন করবে। গতকাল ২১ জুন কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি এই সম্পদগুলোর বর্তমান ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করতে এবং কোম্পানির আর্থিক বিবরণীতে সেগুলোর মূল্য যথাযথভাবে প্রতিফলিত করতে সম্পদ পুর্নমূল্যায়ন করবে।
পর্ষদ কোম্পানির সকল জমি ও ভূমি উন্নয়নের পুনর্মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য ‘শফিক বসাক অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’-কে স্বাধীন পেশাদার মূল্যায়নকারী হিসেবেও নিয়োগ করেছে।
বিজনেস আই/



















