ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে  ’এ’ ক্যাটাগরির ৬ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মনোস্পুল বাংলাদেশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৪.৬৪ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১০৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১০১ টাকা ১০ পয়সা থেকে ১০৭ টাকা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৪০ পয়সা থেকে ১১৯ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

জেএমআই সিরিঞ্জ

কোম্পানিটির ৪ টাকা ১০ পয়সা বা ৩.০৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ১৩৮ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৩৩ টাকা ৬০ পয়সা থেকে ১৪২ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১০৫ টাকা ৯০ পয়সা থেকে ১৭২ টাকা পরযন্ত লেনদেন হয়।

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটির ৪ টাকা ৮০ পয়সা বা ২.৬৪ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ  ১৮৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৮৫ টাক থেকে ১৯৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮১ টাকা ১০ পয়সা থেকে ২৮৩ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া মনোস্পুল বাংলাদেশের ২.১৫ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২ শতাংশ ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ১.২৩ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ