ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৩ জুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মা বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৩ জুন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২১ জুন কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে বোর্ড সভার অনুমতি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। একই সভায় কোম্পানিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ