ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

ডমিনেজ স্টিলসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৩১৯টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। এদিন শেয়ারটির দর ৪ টাকা ২০ পয়সা বা  ৯.৭৯ শতাংশ কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই লিমিটেড। কোম্পানিটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৮.০২ শতাংশ কমেছে।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফিন্যান্স ৭.৫৮ শতাংশ, জিকিউ বলপেন ৭.৪৯ শতাংশ, ফাইন ফুডস ৭.৪৮ শতাংশ,বিআইএফসি ৬.৯৭ শতাংশ, উসমানিয়া গ্লাস শিট ৬.২৮ শতাংশ, আমান কটন ফাইবার্স ৬.১৪ শতাংশ ও বিডি থাই ফুডের ৬.০১ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ