ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন

৬ কোম্পানির বিক্রেতা নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৬ কোম্পানির। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, এমারেল্ড অয়েল, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস)।

জানা গেছে, সোমবার বেলা ১টা  পরযন্ত ডিএসইতে সোনারগাঁও টেক্সটাইলের স্ক্রিনে ২ লাখ ৫৩ হাজার ৮৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে মেঘনা কনডেন্সড মিল্কের ৫৯ হাজার ৩৭১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৪৩ টাকা দরে লেনদেন হয়।

হল্টেড তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে এমারেল্ড অয়েল, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ও বিবিএসের শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ