ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৩৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের। কোম্পানিটি ১৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ১৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
এনসিসি ব্যাংক ৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২ কোটি ৬১ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৩০ লাখ, ড্যাফোডিল কম্পিউটার্স ১ কোটি ৫২ লাখ, ফাইন ফুডস ৩ কোটি ১২ লাখ, কে অ্যান্ড কিউ ১ কোটি ৪ লাখ, লাভেলো আইসক্রিম ৩ কোটি ৯৯ লাখ, মেঘনা পেট ২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















