ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি । কোম্পানিটির আজ ৪৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ৫৯১ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির ২৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিবিএস ক্যাবলস ১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি ব্যাংক ১৮ কোটি ৫ লাখ, গোল্ডেন সন ১৭ কোটি ৫০ লাখ, যমুনা ব্যাংক ১৬ কোটি ৪১ লাখ, আরডি ফুড ১৬ কোটি ৩৩ লাখ, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট ১৪ কোটি ২ লাখ, বিবিএস ১৩ কোটি ৫৫ লাখ ও বিডি থাই ফুড ১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















