ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

প্রিমিয়ার লিজিংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১৫২টি বা ৩৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৪১ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ  ৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে এপোলো ইস্পাত ৫.৭১ শতাংশ, ফ্যাস ফিন্যান্সের ৫.৫৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৫.৫৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৫.৫৫ শতাংশ, এপেক্স ট্যানারির ৪.০১ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.৮০ শতাংশ ও রহিমা ফুডের ৩.৪৯ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ