ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ৩:০২ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে জুলাই আন্দোলনের পর ডেপুটি গভর্নরের পদ হারানো মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আলাউদ্দিনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল ব্যাংকটির চেয়ারম্যানের পদ থেকে ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়।

খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। আগের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগের পর গত বছরের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ