ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘বি’ ক্যাটাগরির ৭ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৭ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, সমতা লেদার কমপ্লেক্স, বিডি অটোকার্স, সায়হাম টেক্সটাইল, এপেক্স ট্যানারি, আল-হাজ্ব টেক্টাইল ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

ডমিনেজ স্টিল

কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ৭.৬৫ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৬২ টাকা ৩০ পয়সা থেকে ৬৬ টাকা ৫০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা  থেকে ৮৯ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সমতা লেদার

কোম্পানিটির ৬ টাকা ৬০ পয়সা বা ৭.৩৩ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৯৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৯৪ টাকা ৭০ পয়সা থেকে ৯৯ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭১ টাকা ২০ পয়সা থেকে ১২৪ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বাংলাদেশ অটোকার্স

কোম্পানিটির ১০ টাকা ৫০ পয়সা বা ৫.৮৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৮৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৮০ টাকা থেকে ১৯২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯৫ টাকা থেকে ২৬৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া সায়হাম টেক্সটাইলের ৪.৯৩ শতাংশ, এপেক্স ট্যানারির ৪.৮৫ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৩.৫৭ শতাংশ ও ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.৪১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ