ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিম লিমিটেডের। কোম্পানিটি ১৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ১২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ১৬ লাখ, ডমিনেজ স্টিল ৩ কোটি ৯ লাখ, জিকিউ বলপেন ৩ কোটি ২৮ লাখ, এনসিসি ব্যাংক ৩ কোটি ৮০ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক ২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ