ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিম লিমিটেডের। কোম্পানিটি ১৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এশিয়াটিক ল্যাবরেটরিজ ১২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ১৬ লাখ, ডমিনেজ স্টিল ৩ কোটি ৯ লাখ, জিকিউ বলপেন ৩ কোটি ২৮ লাখ, এনসিসি ব্যাংক ৩ কোটি ৮০ লাখ, শাহজালাল ইসলামী ব্যাংক ২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/