ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

’এ’ ক্যাটাগরির ২ শেয়ারে লালবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ২২৮টি কোম্পানির দরপতন হয়েছে। আর এদিন ’এ’ ক্যাটাগরির দুই কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়ে টপটেন লুজার তালিকায় রয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এপেক্স স্পিনিং

আজ শেয়ারটির দর ৩৭ টাকা ৯০ পয়সা বা ৮.৭২ শতাংশ কমে টপটেন লুজার তালিকার শীর্ষ স্থানে  রয়েছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়

আজ কোম্পানিটির শেয়ার ৩৯৬ টাকা ৬০ পয়সা থেকে ৪৩৪ টাকা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ৭৩ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৪০ টাকা পরযন্ত লেনদেন হয়।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

’এ’ ক্যাটাগরির কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৫.১৪ শতাংশ কমে টপটেন লুজার তালিকার দশম স্থানে রয়েছে।  এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২৯ টাকা থেকে ৩১ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার সর্বনিম্ন ১৫ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ  ৩১ টাকা  ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ