ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১:৩২ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ১ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১৫ মাস বয়সী ছেলে শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মৃত শিশুটির বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মমেক হাসপাতালের হামের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালের তথ্যমতে, শিশুটি ৫ মে দুপুরে হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে রাতে মারা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট ১০২ রোগী ভর্তি রয়েছেন।

তথ্যনুযায়ী, চলতি বছর ১৭ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত মোট ১ হাজার ৩১৭ জন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৮৩ জন। একই সময়ে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ