ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

ভারতে মন্দিরের দেওয়াল ধসে ৬ জনের মৃত্যু

ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় ভারতের মহারাষ্ট্রের একটি মন্দিরের দেওয়াল ধসে যায়। এ সময় ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন ১২ থেকে ১৪ জন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে এ ঘটন ঘটে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, প্রতি মঙ্গলবার এই মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও এর ব্যতিক্রম হয়নি।

সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি জানান, প্রায় ৩৫০ জন ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যায় ভারি বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেওয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেওয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেওয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে এই ঘটনা ঘটেছে।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন বলে জানান তুষার দোশি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ