ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৮৪টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে টেকনো ড্রাগস লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৪ টাকা বা ৯.৮৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাকসন্স স্পিনিং মিলস। এদিন কোম্পানিটির দর ২০ পয়সা বা ৩.৭০ শতাংশ কমেছে।
আজ কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। কোম্পানিটির দর ২ টাকা ৮০ পয়সা পয়সা বা ৩.১০ শতাংশ কমেছে।
এছাড়া জাহিন টেক্সটাইলের ৬.৩২ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৫.৮৮ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৫.৬০ শতাংশ, বিডি থাই ফুডের ৫.৩১ শতাংশ, আমান ফিডের ৫.২৯ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৫.২৬ শতাংশ ও ওরিয়ন ইনফিউশনের ৫.১৬ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















