ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স ফুডস, বিডি ল্যাম্পস, হা-ওয়েল টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক ও আমান কটন ফাইবার্স পিএলসি।
এপেক্স ফুডস
কোম্পানিটির শেয়ার দর ৫১ টাকা বা ১৯.৫৮ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৭২ টাকা থেকে ৩১৮ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯৫ টাকা থেকে ৩১৮ টাকা ৪০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বাংলাদেশ ল্যাম্পস
কোম্পানিটির ১৪ টাকা ৪০ পয়সা বা ৫.৮১ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৬২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৫৩ টাকা ৪০ পয়সা থেকে ২৬৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১০ টাকা ১০ পয়সা থেকে ২৬৫ টাকা ৬০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
হা-ওয়েল টেক্সটাইল
কোম্পানিটির ১ টাকা ৭০ পয়সা বা ৩.৬৬ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ১০ পয়সা থেকে ৪৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৬০ পয়সা থেকে ৫২ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া প্যারামাউন্ট টেক্সটাইলের ৩.১৩ শতাংশ, পূবালী ব্যাংকের ২.৬৪ শতাংশ ও আমান কটন ফাইবার্সের ১.৮৩ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/

















