ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

বৃষ্টির বাধায় পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের ২য় টি-টোয়েন্টি ম্যাচ

বৃষ্টি বাধায় পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ২য় টি-টোয়েন্টি ম্যাচ। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

বন্দরনগরীতে সকাল থেকেই মুষলধারায় বৃষ্টি পড়তে থাকে। যে কারণে নির্ধারিত সময়ে হয়নি টস।

এরপর প্রায় আড়াইঘন্টা অপেক্ষার পরও বৃষ্টি বন্ধ না হওয়ায় ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

ঢাকায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও মুখোমুখি হবে দুই দল। সে ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের ট্রফি উঠবে কাদের হাতে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ