ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৮০ ছাড়াল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নতুন করে হত্যাকাণ্ড ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) একদিনেই অন্তত ৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গত বছরের অক্টোবর থেকে ঘোষিত যুদ্ধবিরতির পরও মোট নিহতের সংখ্যা ৭৮০ জন ছাড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

সোমবারের হামলার মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ চৌকিতে গোলাবর্ষণে ৩ জন নিহত হন। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজা সিটির কাছে জেইতুন এলাকায় সড়কচৌমাথায় আরেকজন প্রাণ হারান।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ধারাবাহিক হামলায় গাজাজুড়ে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আহতের সংখ্যা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং মানবিক সংকটকে গভীর করছে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ