ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন

“আইসিবি কর্তৃক বিজয় দিবস-২০২৫ উদযাপন”

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব নিরঞ্জন চন্দ্র দেবনাথ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নূরুল হুদা, আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানিসমূহের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ এবং মহাব্যবস্থাপকগণ সহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচী শেষে আইসিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নেতৃত্বে আইসিবি পরিবারের পক্ষ হতে সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ