ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন

বছরের সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৪টি কোম্পানির দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন ১৩’শ কোটি টাকার ঘর অতিক্রম করেছে। যা চলতি বছরের সর্বোচ্চ লেনদেন ডিএসইতে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১১৯ কোটি ৫০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২  হাজার  ১৯৫ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, দর কমেছে ১৬৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৪৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৭৮ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন