ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১০৪টি বা ২৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে যমুনা ব্যাংক পিএলসির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ২ টাকা ৬০ পয়সা বা ৯.৬৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এদিন কোম্পানিটি সর্বশেষ ১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফ্যাস ফিন্যান্স লিমিটেড।

এছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে পিপলস লিজিংয়ের ৫.৮৮ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৯৫ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৪.৬৮ শতাংশ, এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪.৫৪ শতাংশ, বে-লিজিংয়ের ৪.৩৪ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৩.৮৯ শতাংশ ও এপেক্স ট্যানারির ৩.৮২ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/


















