নাফার নজরুল জয়ন্তী ও ঈদ উৎসব আজ ২৯ মে ২০২৬ সকাল ১০ টা থেকে নাফা প্রাংগন তথা নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মাহমুদ খান টুলু ( সভাপতি, প্রাক্তন ছাত্র সমিতি,নবাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ)
তিনি তার বক্তব্যে তিনি নজরুল দর্শন চর্চার গুরুত্ব তুলে ধরেন ছাত্র ছাত্রীরা যেন সংস্কৃতির মাধ্যমে শিখে। তিনি নাফা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার জন্য৷ অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক হামিদুল্লাহ যিনি সরাসরি কাজী নজরুল ইসলামের সান্নিধ্য পেয়েছেন নজরুলের সাথে তার স্মৃতিচারণ করেন৷
বিশেষ অতিথি ড. কে জেড খান ও জনাব মোজাম্মেল হোসেন নাফা পরিবারকে ধন্যবাদ জানান ১৯৯৯ সাল থেকে নবাবগঞ্জের সংস্কৃতি অংগন কে উজ্জীবিত রাখার জন্য। নাফার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শফিউর রহমান তোতা আমাদের জাতির জীবনে নজরুল এর ভূমিকা এবং কবির সাথে তার ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ তুলে ধরেন।
নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা কোরবানি কবিতা ঈদ এর গান সহ নজরুলচর্চার নানা মুখী দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন নাফার সাধারণ সম্পাদক সায়মা রহমান তুলি।
অনুষ্ঠানে নজরুল এর ছবি একে প্রদর্শন করেন নাফা চারুকলা বিভাগের শিক্ষার্থী স্নিগ্ধা, রুপম ও রাজেশ। কবিতা আবৃত্তি করেন সপ্তর্ষী। নৃত্য পরিবেশনায় রাঈ, আংকিতা, দেবী, ঐশ্বষী। নজরুল সংগীত পরিবেশন করেন অংগনা, শ্রুতি, প্রজ্ঞান, বাধন, সপ্তর্ষি প্রতিভা। তবলায় অমূল্য দাস
নাফার শিল্পী, শিক্ষার্থী, অভিভাবক, দর্শক সবাই আনন্দের সাথে ঈদের শুভেচ্ছা কুশল বিনিময় করেন।
উৎসবমুখর পরিবেশে নবাবগঞ্জ ললিতকলা একাডেমি ( নাফা) দিনটি উদযাপন করে। উল্লেখ্য সংস্কৃতি শিক্ষা দানের পাশাপাশি নিয়মিত অনুষ্ঠানের মাধ্যমে নবাবগঞ্জের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান দেশের সংস্কৃতিকে তুলে ধরছেন সারা বিশ্বের কাছে।



















