ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশ শিপিং কর্পোরেশন সহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির আজ ২০ কোটি ৮৭ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৪৭৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মালেক স্পিনিং ১৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।


লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল বীচ ১৬ কোটি, রহিমা ফুড ১২ কোটি ৬৯ লাখ, বীচ হ্যাচারি ১১ কোটি ৫২ লাখ, সিটি ব্যাংকের ১০ কোটি ৮৯ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৮৬ লাখ ও সোনালী পেপারের ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন