ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৬ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, সমতা লেদার, সিলকো ফার্মা, বিডি অটোকার্স ও অগ্নি সিস্টেমস লিমিটেড।

আল-হাজ্ব টেক্সটাইল

কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৭৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭১ টাকা ১০ পয়সা থেকে ৭৭ টাকা ৬০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৬৩ টাকা ৯০ পয়সা থেকে ১৭৮ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

কোম্পানিটির ৪ টাকা ২০ পয়সা বা ৯.৭৯ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ৮০ পয়সা থেকে ৪৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪০ টাকা ৪০ পয়সা থেকে ১১৬ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

সমতা লেদার

কোম্পানিটির ৫ টাকা ৪০ পয়সা বা ৬.৮৪ শতাংশ দর বেড়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭৯ টাকা ১০ পয়সা থেকে ৮৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭১ টাকা ২০ পয়সা থেকে ১২৪ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া সিলকো ফার্মার ৫.৩৮ শতাংশ, বিডি অটোকার্সের ৪.৭৮ শতাংশ ও অগ্নি সিস্টেমসের ৪.৫৯ শতাংশ, দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ