দীর্ঘ মন্দা কাটিয়ে উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আর এ সময় কিছু শেয়ারে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের তিন ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৫ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, আল-হাজ্ব টেক্সটাইল, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস।
জানা গেছে, বুধবার বেলা ১টা ১৩ মিনিট পরযন্ত ডিএসইতে ওরিয়ন ইনফিউশনের ৭২ হাজার ৬৫৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে আল-হাজ্ব টেক্সটাইলের স্ক্রিনে ১ লাখ ২০ হাজার ৫৪৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ৭৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
হল্টেড তালিকায় থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কসের স্ক্রিনে অসংখ্য শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতা নেই।
বিজনেস আই/


















