ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির আজ ১৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৮৬৬ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইস্টার্ণ ব্যাংক। কোম্পানিটির ১৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এনভয় টেক্সটাইল ১৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম টেক্সটাইল ১৪ কোটি ৭৭ লাখ, মালেক স্পিনিং ১৪ কোটি ৩৬ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১৩ কোটি ৫০ লাখ, সায়হাম কটন ১৩ কোটি ১১ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১২ কোটি ৪৩ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১১ কোটি ৪৩ লাখ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















