সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮০টি বা ২০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ডের।
সপ্তাহজুড়ে ফান্ডটির শেয়ার দর ১১.৫৪ শতাংশ কমে ১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে ইউনিটটির দর ছিল ১৩ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পার ৮.৮৫ শতাংশ দর কমে সর্বশেষ ৫৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৯ টাকা ৯০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৮.৫৬ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফ্যামিলি টেক্সের ৮ শতাংশ, ফপার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬.৬৭ শতাংশ, রূপালী ব্যাংকের ৬.২৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ৫ শতাংশ, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৫ শতাংশ ও প্রিমিয়ার সিমেন্টের ৪.৭৮ শতাংশ দর কমেছে।



















