ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১:১২ অপরাহ্ন

’জেড’ ক্যাটাগরির ৫ শেয়ারে সবুজবাতি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে পাঁচটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- পিপলস লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, মেঘনা পেট, ডেল্টা স্পিনার্স, ফ্যাস ফিন্যান্স ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

পিপলস লিজিং

সপ্তাহের ব্যবধানে পিপলস লিজিংয়ের শেয়ার দর বেড়েছে  ২৬.০৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে  ২ টাকা ৯০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির ৪ হাজার ৬৫৪ কোটি ৭৬ লাখ টাকা পুঞ্জীভূত লোকসান রয়েছে।

মেঘনা পেট

সপ্তাহের ব্যবধানে মেঘনা পেটের শেয়ার দর বেড়েছে ১৮.৪৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ২৭ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২১ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

ডেল্টা স্পিনার্স

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭.৫৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ৬ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০১৮ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

ফ্যাস ফিন্যান্স

সপ্তাহের ব্যবধানে ফ্যাস ফিন্যান্সের শেয়ার দর বেড়েছে  ১৭.৩৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ২ টাকা ৭০ পয়সা দাঁড়িয়েছে।

লোকসানি কোম্পানি প্রাইম ফাইন্যান্স ২০২০ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

এছাড়া জেড ক্যাটাগরির হামিদ ফেব্রিক্সের ১৫.১১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ