বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৪৩ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫৪ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১১ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রিম ১৮ কোটি ৭১ লাখ, ডমিনেজ স্টিল ১৭ কোটি ২৬ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১২ কোটি ৭৭ লাখ, কেডিএস এক্সেসরিজ ১২ কোটি ৬৫ লাখ, গোল্ডেন সন ১১ কোটি ৮২ লাখ, মীর আখতার ১১ কোটি ৭৯ লাখ ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স ১১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















