ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১:১৩ অপরাহ্ন

ফরিদপুরে হামের উপসর্গ বাড়ছে, ১ জনের মৃত্যু

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৬ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে একজন মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩৫৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে ফরিদপুর সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে মোট ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৬ জন এবং ৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই বর্তমানে সর্বাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সামগ্রিক পরিস্থিতি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার বিভিন্ন উপজেলায় হামের সংক্রমণ এখনো অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ