ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ১:৫২ অপরাহ্ন

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী নিবন্ধনের সময় বাড়লো

রাজধানীর ঐতিহ্যবাহী খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের বহুল প্রতীক্ষিত পুনর্মিলনী আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রাণের এ উৎসবে যোগ দিতে নিবন্ধনের শেষ সময় ছিল ১০ ডিসেম্বর। তবে সবার সুবিধার্থে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

‘ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন অব খিলগাঁও গভর্নমেন্ট হাই স্কুল (ওবাক)’ এর আয়োজনে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি জমকালো করতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, জলের গান, প্রজন্ম বাউলশসহ আরও অনেকে।

নিবন্ধনের জন্য প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা ৩০ পর্যন্ত ওবাক কার্যালয়ে যোগাযোগ করা যাবে। এছাড়া, নিবন্ধনের জন্য ০১৯১২৯০৮৭৭৮ বা ০১৮৮৬৪৬৬০৬৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় বর্তমানে বাংলাদেশের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান। এ পুনর্মিলনীকে ঘিরে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ